২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে দুই পুলিশ কর্মকর্তা বদলি, ইয়াবাসহ আটক ৬

1422527232
এবার সীমান্ত উপজেলা টেকনাফে ইয়াবা আটকের ঘটনা নিয়ে লুকোচুরি ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরা হলেন- হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ( এসআই) সরোজ রতন আচার্য্য ও সহকারি উপ-পরিদর্শক ( এএসআই) মোস্তাক আহমদ। ওই দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্স এ সংযুক্ত করা হয়েছে বলে পুলিশের নাম প্রকাশের অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা দাবি করেছেন।
তবে বদলির বিষয়ে হোয়াইক্যং ফাঁড়ী পুলিশের উপ পরিদর্শক (এসআই) সরোজ রতন আচার্য্য কোন কিছু বলতে রাজি হয়নি সাংবাদিকদের সাথে।
অপর দিকে একই ফাঁড়িতে অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনের দায়ে একটি সিএনজি (কক্সবাজার থ ১১) জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তাদের বদলি করা হয় বলে সূত্রটি জানায়।
পুলিশ সূত্র জানায়, ২৯ জুন রাত ১১ টার দিকে গোপন সংবাদে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর পাশাপাশি মহাসড়কে টেকনাফ হয়ে কক্সবাজার অভিমূখী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে পর্যায়ক্রমে চালকসহ ৬ ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার ইয়াবার মুলহুতা মোঃ ইসমাঈলের ছেলে মোঃ শাহনেওয়াজ , মোঃ হানিফের ছেলে মোঃ তৈয়ব, আবুল হোছনের ছেলে মোঃ ইউসুপ, আব্দুল হাবির ছেলে চালক আব্দু রশিদ, মোঃ শফিকের ছেলে হেলাল উদ্দিন এবং হোয়াইক্যং মাঝেরপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ওসমান গনি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার আটক ও অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়টি সত্য নয়। তবে বদলির বিষয়টি পুলিশ বিভাগের অভ্যন্তরীন বিষয়।

প্রসঙ্গত: গত কয়েক দিন আগে ইয়াবা  সংক্রান্ত বিষয় নিয়ে  কক্সবাজার ডিবির ওসিসহ ১১ জনকে বদলি করা হয় বিভিন্ন জেলায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।