১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে দিন-দুপুরে পুলিশী অভিযানে ১লাখ ৪০হাজার ইয়াবা উদ্ধার


টেকনাফে পুলিশ দিন-দুপুরে অভিযান চালিয়ে ১লাখ ৪০হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এই ঘটনায় স্থানীয় মেম্বারের দু‘পুত্রকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়,১৫মে দুপুর ১টারদিকে টেকনাফ মডেল থানার এসআই মুফিজুল ইসলাম,দিবাকর রায়,জাহিদ হোসেন ও এএসআই মোঃ রিপন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় পুলিশ নিয়ে উপজেলার হ্নীলা আলীখালীস্থ মরিচ ক্ষেতের মাঠ খনন করে জনসম্মুখে ৪টি বড় বস্তা উদ্ধার করে। উপস্থিত লোকজন ধারণা করছে এতে ৪/৫লাখ ইয়াবা বড়ির চালান হতে পারে। কিন্তু পুলিশ প্রকাশ্যে অভিযানে যে চালান পেয়েছে তা সাংবাদিকদের সম্মুখে জানানো হয়েছে বলে দাবী করেন। এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন অভিযানের বর্ণনা দিয়ে সাংবাদিকদের জানান,পুলিশ ৪বস্তা ইয়াবার চালান উদ্ধার করে। এতে ৪কোটি ২০লক্ষ টাকা মূল্যমানের ১লাখ ৪০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এত বড় মাদকের চালানের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে জামাল মেম্বার দুই পুত্র শাহ নেওয়াজ ও শাহ আজমকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এই মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা যত বড় শক্তিশালী হোক তাদের যেকোন মূল্যে আইনের আওতায় আনার অঙ্গিকার ব্যক্ত করেন। এই ব্যাপারে জামাল হোছাইন মেম্বার বলেন,আমার বাড়ির প্রায় দেড় কিলোমিটার দূরে এই ইয়াবার চালান পায় পুলিশ। আমি উপস্থিত হয়ে এই চালান উদ্ধারে সহায়তা করি। স্থানীয় একটি মহল ষড়যন্ত্র করে দুই ছেলেকে আসামী করার পর আমাকে হেয় করার জন্য অপপ্রচারের আশ্রয় নিয়েছে।
তবে দিন-দুপুরে প্রকাশ্যে এই ধরনের মওজুদ করা বড় ধরনের ইয়াবার চালান উদ্ধারের ঘটনায় পক্ষে-বিপক্ষে ক্রিয়া-প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।