মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

টেকনাফে দাম্পত্য কলহের জেরধরে স্ত্রীর বিষপানে আত্মহত্যা

শেয়ার করুন

টেকনাফের হোয়াইক্যংয়ে পারিবারিক কলহের জেরধরে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মmrit.1হত্যা করেছে এক স্ত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, ১১ জুলাই বিকালে টেকনাফের হোয়াইক্যংয়ের আমতলী বাপের বাড়িতে স্বামী জসিম উদ্দিন ও স্ত্রী জান্নাতুল ফেরদৌস প্রকাশ বাবুনির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। বিকাল সাড়ে ৪টারদিকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস অভিমান করে বিষপান করে। এ সময় বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদরে প্রেরণ করে। গভীর রাতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পোস্ট মর্টেম শেষে লাশ বিকালে বাড়িতে এনে সন্ধ্যা সাড়ে ৬টারদিকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য গত দুই আড়াই বছর আগে হ্নীলা পশ্চিম পানখালীর মৃত নুর আহমদ মিস্ত্রীর পুত্র জসিম উদ্দিনের সঙ্গে হোয়াইক্যংয়ের আমতলীর আব্দুল মোহাম্মদ তালুকদারের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২৩) প্রকাশ বাবুনির বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে নানাবিধ কারণে কলহ চলে আসছিল বলে জানা গেছে। স্থানীয় পুলিশ ফাঁড়ীর আইসি সামিউল ইসলাম এই ঘটনার সত্যতা স্বীকার করে এই ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি বলে জানান।

শেয়ার করুন