১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে টহলে যাওয়ার পথে হার্টস্ট্রোক করে এক বিজিবি হাবিলদারের মৃত্যু

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের এক হাবিলদার টহলে যাওয়ার পথে হার্টস্ট্রোক করে বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
বিশ্বস্থ সুত্রে জানা যায়, ৮জুলাই রাত সাড়ে ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির হাবিলদার (কোয়ার্টার মাষ্টার) তোফাজ্জল হোসেন (৫৮) সর্ঙ্গীয় জওয়ানদের নিয়ে দক্ষিণ পার্শ্বে জালিয়াপাড়া,চৌধুরী পাড়া পয়েন্টে টহলে যাওয়ার জন্য বের হয়। ফুলের ডেইল সড়ক পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফুলের ডেইল-দরগাহ পাড়া সড়কের জনৈক রাজুর দোকানের সামনে পৌঁছলে হঠাৎ ঢলে পড়ে যান। সর্ঙ্গীয় জওয়ানেরা তাকে দ্রুত উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। তার পিতার নাম জানা না গেলেও গ্রামের বাড়ির ময়মনসিংহে বলে জানা গেছে। এই বিষয়ে ব্যাটালিয়ন সদরের মুঠোফোনে যোগাযোগ করে রিসিভ না হওয়ায় কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখার সময় নিহত বিজিবি সদস্যের মৃতদেহ ব্যাটালিয়ন সদরে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এইদিকে এই হাবিলদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো ব্যাটালিয়ন সদরসহ জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।