১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

টেকনাফে জেলেদের জালে ১২৫ কেজি ওজনের পোয়া মাছ!

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপে জেলেদের জালে ধরা পড়েছে ১২৫ কেজি ওজনের একটি পোয়া মাছ। জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসানের মালিকানাধীন একটি নৌকায় জেলে খুরশিদ আলম, রশিদ আহমদ ও নজির আহমদ মাছ ধরতে যান। নাফ নদীর মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মঙ্গলবার ভোরে জাল পাতেন। সকালে জালে পোয়া মাছটি ধরা পড়ে; এটির ওজন ১২৫ কেজি। জেলেরা জানান, মাছটি নিয়ে শাহপরীর দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে যায়।

নৌকার মালিক মোহাম্মদ হাসান জানান, তিনি প্রথমে মাছটির দাম হাঁকেন দেড় লাখ টাকা। পরে টেকনাফের মাছ ব্যবসায়ী রিয়াজ উদ্দিনসহ কয়েকজন মিলে এক লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি হিমাগারে রাখা হয়েছে।

ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বলেন, বৃহস্পতিবার টেকনাফের বড় মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা করে বিক্রির জন্য বুধবার বিকেল থেকে পৌর এলাকায় মাইকিং করা হবে। এরই মধ্যে (বিকেল পাঁচটা পর্যন্ত) ৭২ কেজি মাছ আগাম বিক্রি হয়ে গেছে।

শাহপরীর দ্বীপের স্থানীয় ব্যবসায়ী জসিম মাহমুদ ও টেকনাফের নতুন পল্লানপাড়ার মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ রকম বড় মাছ গত ২০-২৫ বছরেও তারা দেখেননি। পোয়া মাছ খেতে খুবই সুস্বাদু। তাই দুই কেজি করে মাছের জন্য তাঁরা আগাম টাকা দিয়েছেন।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী বলেন, এ মাছ গভীর সাগরে পাওয়া যায়। নাফ নদীর মোহনায় সাধারণত পাওয়ার কথা নয়। মাছটি পথ হারিয়ে নাফ নদীর মোহনায় চলে আসায় জালে ধরা পড়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।