১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে জাতীয় সুন্নী-ওলামা মাশায়েখ পরিষদ সভাপতির সফর ও রোহিঙ্গাদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

হুমায়ূন রশিদ,(টেকনাফ): বাংলাদেশ জাতীয় সুন্নী-ওলামা মাশায়েখ কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিম মাওলানা আনসার ছিদ্দিকী টেকনাফ সফর করলে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর তিনি নির্যাতিত রোহিঙ্গাদের মধ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা যায়,১৭সেপ্টেম্বর সকাল ১০টায় তিনি সফর সর্ঙ্গীদের নিয়ে টেকনাফ পৌঁছলে বায়তুশ শরফ মোহাম্মদিয়া রিয়াজুল জন্নাহ দাখিল মাদ্রাসা হলরোমে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা সুপার মাওলানা আমির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মাওলানা কুতুব উদ্দিন ও মাষ্টার জাকারিয়ার যৌথ পরিচালনায় এতে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সুন্নী-ওলামা মাশায়েখ কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিম মাওলানা আনসার ছিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন সিলেট হবিগঞ্জের মোস্তফাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর নুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সুন্নী-ওলামা মাশায়েখ পরিষদের সিলেট জেলা সভাপতি মাওলানা মিনহাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাষ্টার আবুল হোসাইল হেলালী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহ-সুপার মাওলানা সাইফুল ইসলাম,সহকারী শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ। এতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা আব্দুল জলিল,মাষ্টার নাজিম উদ্দিন,মাষ্টার মিজানুর রহমান,ক্বারী হাফেজ আশ্রাফ আলী, মাওলানা আব্দুস সবুর ও মাষ্টার জাফর ইকবাল। সংবর্ধনার জবাবে তিনি বলেন,মিয়ানমার সরকার ও তাদের বাহিনীর হাতে রোহিঙ্গা নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। তাদের বাংলাদেশে আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান করায় বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। সরকারের উর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করে অত্র মাদ্রাসায় একটি কম্পিউটার ল্যাব স্থাপনের প্রচেষ্টা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শাহপরীরদ্বীপ ভাঙ্গা পরিদর্শন করে মিয়ানমার হতে আসা নির্যাতিত রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশুদের মধ্যে সফরকারী প্রতিনিধি দল প্লাস্টিকের তাবু সামগ্রীসহ নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।