১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

টেকনাফে ছুরিকাহত দোকানদারের মৃত্যু

Hack-to-Death20160704015154টেকনাফের মিনাবাজারে চিহ্নিত দূর্বৃত্ত্বদের ছুরিকাঘাতে আবু তাহের (৩০) নামে এক মুদির দোকানদার নিহত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তার ওপর হামলা হয়।
কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।
নিহত আবু তাহের মিনা বাজার এলাকার মাহামুদুল আলমের ছেলে।
হামলাকারীরা সবাই এলাকার চিহ্নিত লোকজন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
স্থানীয়রা জানায়, গত ৩/৪ দিন পূর্বে কয়েক ব্যক্তির সাথে আবু তাহেরের বাক-বিতন্ডা হয়েছিল।
এর সুত্র ধরে শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৪/৫ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান।
তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসাপাতালে নিয়ে গেলে রবিবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত আহমদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
নিহত আবু তাহের সাতকানিয়ার অধিবাসী ছিলেন। মিনাবাজার থেকে বিবাহ করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি এক সন্তানের জনক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।