২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে চুরিকাঘাতে নিহত ব্যক্তির দাফন সম্পন্ন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে হ্নীলায় তুচ্ছ বিষয় নিয়ে বার্মাইয়া সন্ত্রাসীদের চুরিকাঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিতহ ব্যক্তিকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
২২অক্টোবর সকাল সাড়ে ৮টায় উপজেলাস্থ হ্নীলার লেদা কেন্দ্রীয় গোরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শত শত জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে দাফন করা হয়। এই ব্যাপারে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি বলে থানার ডিউটি অফিসার জানান। এদিকে স্থানীয় একটি সুত্র জানিয়েছে চুরিকাঘাত করে নৃশংস হত্যাকান্ডের ঘটনায় ৮জনকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।
গত ১৯ অক্টোবর রাত ১০টারদিকে লেদা টাওয়ার সংলগ্ন মৌলভী পাড়ায় ইউছুপ আলীর বাড়ির সামনে আবু ছিদ্দিককে বিশেষ চক্রের ইন্দনে বার্মাইয়া মোহাম্মদ হোছনের পুত্র ধলাইয়া ও কালাইয়া মিলে চুরিকাঘাত করে। ২১অক্টোবর ভোর পৌনে ৬টারদিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার মৃত কালা চাঁনের পুত্র আবু ছিদ্দিক (৩১) মৃত্যুবরণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।