৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাত মায়ানমার থেকে আসা একজন রোহিঙ্গা। উপজেলার হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজ ঘাট ১৪নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

গোলাগুলিতে নিহত ডাকাত হচ্ছে, টেকনাফ হ্নীলা ইউনিয়ন লেদা রোহিঙ্গা ক্যাম্পের সফিক উল্লাহর ছেলে রশিদউল্লাহ (২৭)।

সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) গভীর রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজ ঘাট ১৪নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য একদল ডাকাত অবস্থান নেয়ার খবর পেয়ে উক্ত জায়গায় অভিযান চালায় টেকনাফে দায়িত্বরত র‍্যাব-১৫ (সিপিসি-১) সদস্যরা।

র‍্যাব-১৫ (সিপিসি-১) সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলিবর্ষন শুরু করলে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর র‍্যাব সদস্যরা গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এসময় ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ২টি এলজি অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব-১৫ টেকনাফ(সিপিসি-১) এর কর্তব্যরত অপারেশন কমান্ডার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।