মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে গোলাগুলি, মাদক ব্যবসায়ী নিহত

শেয়ার করুন

টেকনাফে ‘ইয়াবা বন্টন’ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদক ব্যবসায়ীর নাম সাহাব উদ্দিন (৪২) । তিনি হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার আব্দুর রহমানের ছেলে।

শনিবার ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

পুলিশ জানিয়েছে, সাহাব উদ্দিন চিহ্নিত মাদকপাচারকারী চক্রের সদস্য। মাদক ব্যবসায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ওসি প্রদীপ জানান, শনিবার ভোর রাতে টেকনাফে কাঞ্জরপাড়ার তারাবনিয়াস্থ জনৈক আব্দুর রহমানের ধানক্ষেতে ‘ইয়াবা বন্টন’ নিয়ে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছে। এ সময় তাদের নিবৃত্ত করতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে।

এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় তল্লাশী করে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ২৪ হাজার ইয়াবা, ২ টি দেশিয় তৈরী বন্দুক ও ৭ টি গুলি।

ওসি জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

প্রদীপ বলেন, ‘মাদক ব্যবসায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় ৪ টিরও বেশি মামলা রয়েছে।

এদিকে গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলে জানান কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান।

ডা. শাহীন বলেন, ‘সকালে টেকনাফ থেকে পুলিশ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছার আগেই পথে তার মৃত্যু হয়েছে।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন