৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে গহীন পাহাড়ে এক বন্যহাতির রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে টেকনাফ হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায়।
এই হাতিটির বয়স আনুমানিক ৮-১০ বছর।

স্থানী ভিলেইজার সোনা মিয়া বলেন, গহীন পাহাড় একটি বন্যহাতির মৃত্যুর সংবাদ পেয়ে তারা ঘটনা স্থানে গিয়ে একটি মৃত্যু অবস্থায় হাতি পড়ে থাকতে দেখে। পরে বনবিভাগের কর্মীরা হাতিটকে মৃত অবস্থায় উদ্ধার করে।

টেকনাফ সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম জানান,শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ৮-১০ বছরের একটা বন্যবাচ্চা হাতি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুরতহাল করে পাহাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।