মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে গভীর রাতে প্রবাসীর বাড়িতে স্বশস্ত্র হামলায় গৃহবধুসহ আহত-২ঃ এজাহার দায়ের

শেয়ার করুন


টেকনাফের হ্নীলায় জমি-জমা বিরোধের জেরধরে এক প্রবাসীর বাড়িতে স্বশস্ত্র সন্ত্রাসী হামলায় গৃহবধুকে রক্তাক্ত ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সুত্রে জানা যায়,৩মে ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার সৌদি প্রবাসী আবুল খায়েরের বাড়িতে জমি বিরোধের পূর্ব শত্রুতার জেরধরে স্থানীয় নুর আলীর পুত্র মোঃ হোছন (৪০) ও বেলা কাদেরের পুত্র নুরুল ইসলামের নেতৃত্বে ১০/১২জনের স্বশস্ত্র একটি দল হানা দিয়ে বাড়িতে ঢুকে গৃহবধু নুর নাহার (৩৫),পুত্র মিজানুর রহমান (১৬)কে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। তার ব্যবহৃত ১ভরি ওজনের স্বর্ণালংকার,বিদেশ থেকে পাঠানো ১লক্ষ ২০ হাজার টাকা,বসত-বাড়ি ভাংচুর করে পশ্চিমের পাহাড়ে চলে যায়। শোরগোল শুনে প্রতিবেশী লোকজন উপস্থিত হয়ে রক্তাক্ত নুর নাহার ও ছেলেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এই ব্যাপারে হামলায় রক্তাক্ত নুর নাহার দুপুরে বাদী হয়ে উপরোক্ত ২জনসহ ১১জন নামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছে।

শেয়ার করুন