২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের একটি খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

এরা হচ্ছে, হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের জেলে জিয়াউর রহমানের ছেলে নাহিদ (৩) ও প্রবাসী বশির আহমদের মেয়ে ফারহানা (২)।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধায় বাড়ির উঠানে খেলার ফাঁকে দুই শিশু নিখোঁজ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসত বাড়ি সংলগ্ন লেদা খালে মৃত অবস্থায় দুই শিশুকে খুঁজে পান স্বজনরা। তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।