মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩লক্ষ ইয়াবা ও মাছ শিকারী ট্রলারসহ ৬জেলে আটক

শেয়ার করুন

টেকনাফের সেন্টমার্টিন কোস্টগার্ড জওয়ানেরা বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩লক্ষ পিস ইয়াবা বড়ি ও মাছ শিকারী ট্রলারসহ ৬জেলেকে আটক করেছে। এসময় ৩রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করা হয়।
সুত্রে জানা যায়,৩আগষ্ঠ দুপুর ১২টারদিকে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই অভিযানের আদ্যেপান্ত তুলে ধরেন,টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ কমান্ডার জাফর আলম সজীব। তিনি জানান,ভোররাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পয়েন্টে মিয়ানমার থেকে একটি মাছ শিকারী ট্রলার সন্দেহজনকভাবে জলসীমা অতিক্রম করায় সেন্টমার্টিন কোস্টগার্ড ষ্টেশনে দায়িত্বরত কর্মকর্তা সর্ঙ্গীয় জওয়ানদের নিয়ে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ ও ধাওয়া করে মাছ শিকারী ট্রলারসহ মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার মেয়রকূল পাড়ার মৃত মকবুল হোসেনের পুত্র নাজির আহমদ (৬৫),মৃত সোলতান আহমদের পুত্র রহিম উল্লাহ (৫০),মৃত হাবিকুনের পুত্র মোঃ করিম (১৭),মৃত কাদের আহমদের পুত্র এনামূল হোসেন (১৬),মৃত মোহাম্মদের পুত্র মোঃ রফিক (১৪)ও মৃত রহিম উল্লাহর পুত্র মোঃ ফারুক (১৫)কে আটক করা হয়। এরপর ট্রলারটি তল্লাশী চালিয়ে ট্রলারের বিভিন্ন অংশে পাচারের জন্য লুকানো অবস্থায় ৩লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। যার বাজার মূল্য ১৫কোটি টাকা বলে জানানো হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক বহন ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের কর্মকর্তা লেঃ কমান্ডার ফখরুদ্দিন আহমেদ উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন