১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪কোটি টাকার ইয়াবা-সিগারেট ও ইঞ্জিন বোট জব্দ


টেকনাফের সেন্টমার্টিন কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবা বড়ি,২২হাজার স্টিক সিগারেট ও ইঞ্জিন নৌকাসহ মিয়ানমারের ৬ পাচারকারীকে আটক করেছে। আটককৃতদের থানায় সোর্পদ করা হয়েছে।
সুত্র জানায়,১৫ এপ্রিল বিকাল ২টারদিকে কোস্টগার্ড পূর্বজোনের অধীনস্থ সেন্টমার্টিন কোস্টগার্ড ষ্টেশনের কমান্ডার লেঃ এম মহিউদ্দিন সর্ঙ্গীয় ফোর্স নিয়ে বঙ্গোপসাগরের ২নটিক্যাল মাইল পূর্বে অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবা বড়ি,২২হাজার স্টিক মিয়ানমারের মার্বেল সিগারেট,১টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ মিয়ানমারের আকিয়াবের মৃত বদিউর রহমানের পুত্র আব্দুল মুনাফ (৫৫),মৃত তসিরুল্লাহর পুত্র মোঃ ইসমাইল (৫৮),মৃত আলী হোছনের পুত্র মোঃ হোসেন (৩৫), মৃত আব্দুল মজিদের পুত্র মোঃ দুদু মিয়া (৬০),মৃত বশর আলীর পুত্র মোঃ আমির (৪৫), পিতা- মৃত বশর আলী,মৃত শফিকের পুত্র মোঃ নুরু হোসেন (৫০)কে আটক করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।