২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

টেকনাফে কীটনাশকযুক্ত মশারী বিতরণ উদ্বোধন

টেকনাফ উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে হিতৈষী বাংলাদেশের উদ্যোগে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ উদ্বোধন করা হয়েছে।

জানা যায়-৯ফেব্রুয়ারী সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে কীটনাশকযুক্ত মশারী বিতরণ উপলক্ষ্যে একসভা টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়ার সভাপতিত্বে ও হিতৈর্ষী উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল আলম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা।
এতে বক্তারা বলেন ম্যালেরিয়া থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই কীটনাশকযুক্ত মশারী ব্যবহার জরুরী। ইহা ব্যয় বহুল হলেও এতদাঞ্চলকে ম্যালিরিয়ামুক্ত রাখতে সরকারসহ এনজিওরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কীটনাশকযুক্ত মশারী বিতরন করে যাচ্ছে। এসব মশারী বিক্রি না করে যথাযথভাবে ব্যবহার এবং টাকার বিনিময়ে কাউকে না দিতে উপস্থিত সকল উপকারভোগীদের প্রতি নির্দেশ প্রদান করেন। পরে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডে উপকার ভোগীদের মধ্যে প্রধান ও বিশেষ অতিথিগন ৫শটি কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণের মাধ্যমে চলতি বছরের মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন হিতৈষী বাংলাদেশ এর প্রোগ্রাম অর্গানাইজার মিলন বারই,আইসিডিডিআরবির অমিত বনিক,ওয়ানস্টফ ক্রাইসিস সেল এর সুব্রত দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলার প্রতিটি ইউনিয়নের হিতৈষী বাংলাদেশ নামের এনজিও সংস্থা প্রতি বছর কীটনাশকযুক্ত মশারী বিতরণ করে আসছে। চলতি বছর ৩৫ হাজার কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হবে। তম্মধ্যে টেকনাফ পৌরসভায় ৩হাজার ৬শ ৯৫টি, হোয়াইক্যংয়ে ৬হাজার ২শ ৯টি,হ্নীলায় ৬হাজার ২শ ৪৫টি,সদরে ৫হাজার ৯শ ৭৯টি,সাবরাংয়ে ৭হাজার ৮শ ৫৬টি,বাহারছড়ায় ৩হাজার ৪শ ৯টি ও সেন্টমাটিন ইউনিয়নে ১হাজার ৬শ ৭টি মশারী বিতরনের ব্যবস্থা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।