মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে এসএসসি ও দাখিল পরীক্ষায় ১মদিনে ৭ পরীক্ষার্থী অনুপস্থিত

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): সীমান্ত জনপদ টেকনাফে সারাদেশের ন্যায় অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষার ১মদিন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে এসএসসিতে ৫জন এবং দাখিলে ২জনসহ মোট ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
জানা যায়, ১ ফেব্রুয়ারী সকাল ১০টা হতে উপজেলার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয়। এতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৬জন পরীক্ষার্থীদের সকলে অংশ-গ্রহণ করে। এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৭৯জন পরীক্ষার্থীদের মধ্যে ৩জন ছাত্র ও ১জন ছাত্রসহ মোট ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ ৫২জন পরীক্ষার্থীদের মধ্যে ১জন ছাত্রী অনুপস্থিত রয়েছে। এছাড়া দাখিল পরীক্ষার একমাত্র রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪শ ৯৯জন পরীক্ষার্থীর মধ্যে ১জন ছাত্র ও ১জন ছাত্রীসহ মোট ২জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এসএসসি ও দাখিলের ৪টি কেন্দ্রে মোট ১হাজার ৭শ ৩৬জন পরীক্ষার্থীদের মধ্যে মোট ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা এসএসসি ও দাখিল পরীক্ষার হল সমুহ পরিদর্শন করেন।

শেয়ার করুন