১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

টেকনাফে একমাসে ১লাখ ১০হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে ডিএনসি

কনক বড়ুয়া, উখিয়াঃ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২০২০ সালের গত নভেম্বর মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ লাখ ১০ হাজার ৪৭৭ পিছ ইয়াবা, বিভিন্ন চোরাই পণ্য ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। সর্বমোট ১৪১ টি অভিযানে ৪০ জনকে আটক করা হয়। ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নভেম্বর মাসে টেকনাফ সীমান্তে নিয়মিত মামলায় ১১০৪০০ পিছ ও মোবাইল কোর্ট মামলায় ৭৭ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১’শ টাকা।

এছাড়াও নভেম্বর মাসের অভিযানে আরো ১৫ গ্রাম গাঁজা, ৫ টি মোবাইল সেট, ১ লিটার চোলাই মদ, ১ টি মোটর সাইকেল ও ৫০০ পিছ সুপারি জব্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।