মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

টেকনাফে নাফ নদীর তীর থেকে এক লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে ইয়াবা পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার রাত সাড়ে ১১টায় নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেট থেকে ইয়াবার চালানটি জব্দ করে বিজিবির একটি দল।

বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে টেকনাফে বিজিপির একটি দল নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেটে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। জব্দকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা।

শেয়ার করুন