মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে উপজাতীয় মেয়ের সাথে প্রেমের কারণে যুবক সপ্তাহ ধরে নিখোঁজ

শেয়ার করুন

টেকনাফের পাহাড়ী জনপদ হোয়াইক্যংয়ে উপজাতীয় চাকমা মেয়ের সাথে প্রেমের সম্পর্কের অজুহাতে এক ব্যক্তি গত এক সপ্তাহ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১০জুলাই দুপুরে টেকনাফ হোয়াইক্যং লাতুরী খোলার নিখোঁজ নজির আহমদের পিতা আবু তাহের বাদী হয়ে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি/আর মামলার আবেদন করেন। অভিযোগে বলা হয় দীর্ঘদিন পূর্বে তিমং চাকমার মেয়ে সুইঅং চাকমার সাথে নজির আহমদের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরধরে গত ৫জুলাই সকাল সাড়ে ১১টারদিকে গৃহপালিত গরুকে ঘাস খাওয়ানোর জন্য পাহাড়ের দিকে গেলে স্থানীয় মৃত কানু চাকমার পুত্র তিমং চাকমা (৫০), তিমং চাকমার পুত্র চিমং চাকমা (১৮),মনি অং চাকমার পুত্র পলাশ চাকমা (৪৫),থোইন চালা চাকমার পুত্র চমং চাকমা (২৫), থাইচলা চাকমার পুত্র লাতুরি চাকমা(৩৫),অংক্যাচিং চাকমার পুত্র চাচিং চাকমা (৩৬),চানু মং চাকমার পুত্র পোছাথাইং চাকমা (২৮),চোয়াইং চাকমার পুত্র বিমল চাকমা(৩৫),ভেইংগা চাকমার পুত্র মংমা চিং চাকমা(৫০)সহ ১০/১৫জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে লাতুরী খোলার তোফাইল আহম্মদের স্ত্রী শাহানা আক্তার শাহানু ও রশিদ আহমদের স্ত্রী জুহুরা বেগমের সামনে মারধর করে জঙ্গলের দিকে নিয়ে যায়। তা অপহরণের শিকার নজির আহমদের পরিবার জানতে পেরে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে উল্টো হুমকি-ধমকি দেয়। পরদিন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানা পুলিশ অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে চাইলে পারিয়ে যাওয়ায় যোগাযোগে ব্যর্থ হয়। এমতাবস্থায় পিতা আবু তাহের নিখোঁজ ছেলেকে অপহরণের পর লাশ গুমের আশংকায় রয়েছে। ঘটনার খবর পেয়ে এএসপি (উখিয়া সার্কেল)চাইল্যা মারমা,টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খান হোয়াইক্যং পরিদর্শন করেন নিখোঁজ যুবককে উদ্ধারে বিশেষ বৈঠক করেন। এখনো নিখোঁজ নজির আহমদকে উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ নজির আহমদের পরিবার তাকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছে। অভিযুক্তরা সাড়া না দেওয়ায় তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

শেয়ার করুন