১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক


টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ অনুপ্রবেশকারী এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়-গত ২১মার্চ রাত পৌনে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির ল্যান্স নায়েক মিয়ানুর রহমান ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়াস্থ কেয়ারী ঘাট সংলগ্ন নাফনদীর কিনারায় অবস্থান নেয়। এসময় এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি জওয়ানেরা ধাওয়া করে মিয়ানমারের আকিয়াব জেলার মংন্ডু থানার রইগ্যাদং গ্রামের মৃত ইব্রাহীমের পুত্র নুর ইসলাম (১৯) কে আটক করে এবং হাতে থাকা ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯হাজার ৯শ ৯৩পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ২৯লক্ষ ৯৭হাজার ৯শ টাকা। আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।