৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফে ইয়াবা বহনকারীকে ৬ মাসের সাজা

Teknaf Pic-(A)-07-05-15
টেকনাফে এক ইয়াবা বহনকারীকে ভ্রাম্যমান আদালতে ৬মাসের সাজা দিয়ে হাজতে প্রেরণ করা হয়েছে।
সুত্র জানায়,গত ৬মে বিকাল ৩টারদিকে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের দমদমিয়া বিওপির হাবিলদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে টহল দল টেকনাফ হতে কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাস (গাড়ী নম্বর কক্সবাজার-ঠ-১১-০৭২১) তল্লাশী করে টেকনাফ মধ্যম জালিয়াপাড়ার মৃত হারুনের পুত্র মোঃ আকবর (৩২) প্যান্টের পকেট তল্লাশী চালিয়ে ১৩হাজার ৫শ টাকা মূল্যমানের ৪৫ পিস ইয়াবা বড়িসহ আটক করে। পরবর্তীতে আটক আসামীকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিনের আদালতে হাজির করা হলে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ইয়াবা জনসম্মুখে ধ্বংস পূর্বক সাজাপ্রাপ্ত আসামীকে জেলা কারাগার কক্সবাজার এ প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।