৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফে ইয়াবা আসক্ত ছেলেকে পুলিশে সোর্পদঃ ভ্রাম্যমান আদালতে ৬মাসের সাজা


টেকনাফে ইয়াবায় আসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পিতা মাদকসেবী ছেলেকে পুলিশে সোর্পদ করেছে। পুলিশ উক্ত মাদকসেবী ছেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ৬মাসের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
৯মার্চ সকাল ১১টারদিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়ার আমির হোসেন ফকির মাদকাসক্ত ছেলে আব্দুল গফুর (৩৫)কে আটক করে টেকনাফ মডেল থানার এসআই আমিনুল ইসলামের নিকট সোর্পদ করে। তিনি মাদকাসক্ত আব্দুল গফুরকে দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার তুষার আহমদের আদালতে হাজির করা হয়। মাননীয় বিচারক মাদকাসক্ত ছেলেকে ৬মাসের কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীকে জেলা কারাগারে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে ওসি মাইন উদ্দিন খান নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।