২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

টেকনাফে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে জমি দখল

বার্তা পরিবেশক :

টেকনাফে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

১৩ মার্চ (রবিবার) বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরব আমিরাতের প্রবাসী টেকনাফ সদর ইউনিয়নের দরগার ছরা এলাকার বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী – সন্তানরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসীর স্ত্রী রশিদা বেগম বলেন, টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় আমার স্বামী ২০০৮ সালে টেকনাফ জালিয়া পাড়ার বাসিন্দা মরহুম হাজী আব্দুল মোতালেবের ছেলে মমতাজ মিয়ার কাছ থেকে ৩০ শতাংশ জমি ক্রয় করেন। যাহা সৃজিত বিএস খতিয়ান নং ৩৬৮২, বিএস দাগ নং ১২০৫ এর আন্দর ০.৩০ একর জমি তুলনামূলক দিয়ারা খতিয়ান নং ১১১৪, দিয়ারা দাগ নং ৭১৭ এর আন্দর ০.৩০ একর জমি। উক্ত জমি ক্রয় করার পর আমার পরিবারের পক্ষ থেকে জমির মালিক অর্থাৎ আমার স্বামীর বিদেশ অবস্থানকালীন এবং অন্যত্র আমাদের নিজস্ব বসত ভিটা থাকায় আমি ও সন্তানরা জমিটি দখলে নিয়া ঘর নির্মাণ করিয়া ভাড়া দিয়ে আসছি। কিন্তু জমিটিতে স্থানীয় ইসলামাবাদের বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে অলি আহমদ, কবির আহমদ, আলী আহমদ, সাব্বির আহমদ এবং একই এলাকার তাদের সহযোগী মোবারক, মেহদী, রহমত উল্লাহ, কেফায়েত উল্লাহ, রশিদ আহমদ ও হোছন আহমদের লোলুপ নজর পড়ে। তারা আমাদের কে ভয়ভীতি প্রদর্শন করে উক্ত জমি থেকে তাড়িয়ে জমিটি অবৈধভাবে ভোগদখলের পায়তারা করে। পরে জমিতে অবস্থানরত ভাড়াটিয়াদের হুমকি ধমকি ও মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়।

বিষয়টি আমরা যাছাই এবং জমিটি দেখাশুনা করতে গেলে অলী আহমদ গং আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে হামলা চালায়।
সংবাদ সম্মেলনে রশিদা বেগম আরও বলেন, পরবর্তীতে আমার স্বামীর খরিদকৃত জমি অবৈধ দখলের হাত থেকে রেহাই পেতে এবং দখলকারী সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে নিজেদের জান মালের নিরাপত্তা পেতে গত ২০২১ সালে আমার বড় ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ বাদি হয়ে আদালতের শরণাপন্ন হয়। বিজ্ঞ আদালত জমিটিতে অবৈধ দখলমুক্ত করতে এবং উভয়পক্ষের শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে গত ১৬/১১/২০২১ ইংরেজি তারিখে দেয়া আদেশে আমাদের প্রতিপক্ষ ভূমি সন্ত্রাসীদের পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উক্ত জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে অলী আহমদ গং উল্টো আমাদেরকে উক্ত জমিতে প্রবেশে বাঁধা দিয়ে অবৈধভাবে তারা জমিতে প্রবেশ করতঃ আমাদের বিভিন্ন সম্পদ ও স্থাপনা গুড়িয়ে দিয়েছেন। এছাড়া আমাদের নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এমতাবস্থায় আমার পরিবার আমাদের নিজেদের জমি ফেরত পেতে এবং অবৈধ দখলদারিত্ব থেকে রেহাই পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।