৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে আটক ইউপি মেম্বারকে নিয়ে পুলিশী অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফ মডেল থানা পুলিশের হাতে আটক ইউপি মেম্বার ও তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী জামাল মেম্বারকে নিয়ে পুলিশী অভিযানে একটি দেশীয় অস্ত্র,কার্তূজ ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এদিকে এই মেম্বারের মুক্তির দাবীতে স্ত্রী খুরশিদা বেগম প্রায় দুইশত স্থানীয় ও রোহিঙ্গা নারী-পুরুণ নিয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা চালায়। ২৯জুলাই দুপুরে উপজেলার হ্নীলা ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার ও ইয়াবা ব্যবসায়ী জামাল হোছাইনকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য,গত ২৮জুলাই রাত সাড়ে ৮টারদিকে টেকনাফ মডেল থানার এসআই বোরহান উদ্দিন মজুমদার হ্নীলা বাসষ্টেশন হতে তাকে আটক করে নিয়ে যায়। তাকে আটকের পর জিঞ্জাসাবাদের ভিত্তিতে ভোররাতে তার বাড়ি ও আস্তানায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র,৪রাউন্ড কার্তূজ ও ১৫হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এদিকে সকালে কতিপয় ব্যক্তির ইন্দনে জামাল মেম্বারের স্ত্রী খুরশিদা বেগম স্থানীয় জনসাধারণকে চাঁন্দের গাড়িযোগে টেকনাফ নিয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা চালায়। এসময় টেকনাফ মডেল থানা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। উপরোক্ত দায়েরকৃত মামলায় আটক ইউপি মেম্বারকে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।