১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে অস্ত্রসহ মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

কক্সবাজার সময় ডেস্কঃ টেকনাফ শহর থেকে একাধিক মামলার আসামি এক মিয়ানমার নাগরিককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার পল্লানপাড়া থেকে মো. আনোয়ারকে (৩৬)গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, আনোয়ার কয়েক বছর আগে মিয়ানমার থেকে টেকনাফ এসে বসবাস শুরু করেন। তার বিরুদ্ধে অপহরণ, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

মেজর রুহুল বলেন, গোপন সংবাদে পল্লানপাড়া থেকে দুইটি ওয়ানশুট্যার গান ও তিন রাউন্ড গুলিসহ আনোয়ারকে গ্রেপ্তার করে ক্যাম্পে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

আনোয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী মিয়ানমার নাগরিক আব্দুল হাকিমের সহযোগী বলে দাবি এ র‌্যাব কর্মকর্তার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।