১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

টেকনাফে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

greptar

টেকনাফে বাহারছড়ার এলাকার দুর্ধর্ষ ডাকাত সর্দার আবু বক্করকে দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। ১৩ এপ্রিল সোমবার ভোর রাত পৌনে দুইটার দিকে উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার বাইল্ল্যাছরা পুরাতন পাড়াস্থ আমির হামজা ঘোনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডাকাত বক্কর উত্তর শীলখালী বাইল্ল্যাছরা এলাকার মোহাম্মদ আলীর পুত্র।
রিপোর্ট লেখাকালে সে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় অস্ত্র ও ডাকাতি আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানায়, ডাকাতদের মধ্যে ভাগ বন্টনে বনিবনা না হওয়ায় রাতে তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগীতায় এগিয়ে আসলে অপরাপর ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ উখিয়া-টেকনাফের নামকরা ডাকাত বক্করজ্যা’কে অস্ত্র ও কার্তুজসহ আহত অবস্থায় উদ্ধার করেছে। বর্তমানে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আনিসুর রহমান বলেন, ভাগ বন্টনে বনিবনা না হওয়ায় নিজেরা গুলাগুলিতে জড়িয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। ওইস্থান থেকে ডাকাতরা প্রতিনিয়ত ডাকাতির প্রস্তুতি নিয়ে থাকে। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ গুলিবিদ্ধ আহত ডাকাত বক্করকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।