মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফে অস্ত্র-গুলিসহ ডাকাত নুরুল আলম গ্রেপ্তার

শেয়ার করুন


কক্সবাজারের টেকনাফে দেশীয় আটটি অস্ত্র ও গুলিসহ নুরুল আলম (৩৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার ভোরে টেকনাফ উপকূলীয় ইউনিয়নের বাহারছড়া শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাহারছড়া শামলাপুর এলাকার ইজ্জত আলীর ছেলে।

কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮টি দেশীয় অস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে। টেকনাফ থানায় তার নামে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন