মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে অস্ত্র ও তাজা কার্তূজসহ ২ সড়ক ডাকাত সদস্য আটক

শেয়ার করুন

টেকনাফে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সড়ক ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও তাজা কার্তূজসহ ২ সড়ক ডাকাত সদস্যকে আটক করেছে।
পুলিশ সুত্র জানায়,১৫জুন ভোররাত দেড়টারদিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সরোজ রতন আচার্য্য গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ-কক্সবাজার সড়কের হাসাইন্যার টেক এলাকায় সড়ক ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযান চালিয়ে ২টি এলজিসহ মিয়ানমারের আকিয়াবের মন্ডু থানার কুয়ার বিলের দিল মোহাম্মদের পুত্র নুর হাফেজ (২৫) প্রকাশ বার্মাইয়া নুর হাফেজ এবং নয়াবাজারের পূর্ব সাতঘরিয়া পাড়ার নুরুল হকের পুত্র দোলোয়ার হোসেন (২৭) কে আটক করে। দীর্ঘদিন যাবত এই স্থানে স্থানীয় ও বার্মাইয়া অপরাধীরা মিলে সড়ক ডাকাতি করে যাত্রী এবং জনসাধারণকে নিঃস্ব করে দিয়েছে। তাদের উৎপাতে জন-জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এরা ধরা পড়ায় লোকজনের মধ্যে উল্লাস দেখা দিয়েছে।টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার অভিযানের সত্যতা স্বীকার করে বলেন অস্ত্র ও কার্তূজসহ আটক ডাকাত সদস্যদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন