মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

টেকনাফকে ইয়াবামুক্ত করতে দোয়া চান বদি

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফকে ইয়াবার গজব থেকে মুক্ত করতে দোয়া ও সহযোগিতা চেয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। শনিবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় টেকনাফ পৌরসভার উপজেলা আদর্শ কমপ্লেক্স মাঠে আয়োজিত মাহাফিল ও শুকরিয়া সভায় তিনি একথা বলেন। বদির নিজ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ওই মাহাফিল ও শুকরিয়া সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া বড় মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ।

সভায় বদি বলেন, ‘কক্সবাজার বা অন্য কোথাও গেলে ইয়াবার বদনাম নিয়ে লজ্জায় মাথা নিচু করে থাকতে হয়। আমরা এ বদনামের ভাগি হচ্ছি। ইয়াবা যুব সমাজকে নষ্ট করছে, দেশ ও জাতিকে ধ্বংস করছে। ইয়াবার কারণে অনেক পরিবারের মা, বাবা, স্ত্রী, সন্তান শান্তিতে ঘুমাতে পারছে না। অনেক তাজাপ্রাণ বিসর্জন দিতে হয়েছে।’

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘ইয়াবা নিয়ে সরকার হার্ড লাইনে আছে। টেকনাফকে ইয়াবামুক্ত করার জন্য আমরাও আপ্রাণ চেষ্টা করছি। সরকার ও প্রশাসন চেষ্টা করছে। কিন্তু কী কারণে সম্পূর্ণভাবে ইয়াবা বন্ধ হচ্ছে না, কেন জানি না। তাই টেকনাফকে ইয়াবামুক্ত করতে আলেম সমাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আমাদের একটিমাত্র কলঙ্ক সেটা হচ্ছে ইয়াবা। এ ইয়াবার কারণে এত বদনাম। এই বদনাম মুছতে সবোইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

বদি আরও বলেন, ‘যারা এখনও ইয়াবা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত তাদের অনুরোধ করছি, এটি বন্ধ করে সরকারের কাছে আত্মসর্পণ করুন। কোনও ইয়াবা চোরাচালানকারী যদি দ্বীনি মাহাফিলে গরু, ছাগল ও অনুদান দেয় সেটি গ্রহণ করবেন না। ইয়াবা পাচারকারীকে সমাজ থেকে ধিক্কার জানান। প্রত্যেক মসজিদ ও মাদ্রাসায় ইয়াবা প্রতিরোধের কথা বলি। ইয়াবা থেকে মুক্ত করতে আল্লাহর কাছে প্রার্থনা করি। গ্রামে গ্রামে যেসব ইয়াবা পাচারকারী রয়েছে, তাদের তালিকা করে প্রশাসনকে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আজ আমরা শপথ নেবো টেকনাফকে ইয়াবামুক্ত করতে। আমি ইয়াবামুক্ত টেকনাফ করতে চায়। প্রশাসনকে সহযোগিতা করতে চায়। তবে আমার পক্ষে একা সহযোগিতা করা সম্ভব নয়, তাই সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে উখিয়া-টেকনাফকে ইয়াবামুক্ত করতে পারি।’

আব্দুর রহমান বদি বলেন, ‘২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব সম্পন্ন হয়েছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানায়। এছাড়া উখিয়া-টেকনাফের দায়িত্বে থাকা বিভিন্ন কর্মকর্তাদের এ মাহফিল থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা চেয়ারম্যান জাফর আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মো. রফিক উদ্দীন ও পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালকরা। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী প্রমুখ। মাহাফিল শেষে প্রধান ওয়ারেজ মাওলানা হাফিজুর রহমান প্রধানমন্ত্রীসহ দেশ ও জাতীর কল্যাণ এবং টেকনাফকে ইয়াবামুক্ত করার জন্য দোয়া করেন।

শেয়ার করুন