১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়কের নেতৃত্বে ১৬তম যৌথটহল সম্পন্ন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়কের নেতৃত্বে নাফনদীতে বিজিবি-বিজিপির ১৬তম যৌথটহল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
জানা যায়, ১২ আগস্ট সকাল সোয়া ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দারের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল এবং প্রতিপক্ষ মিয়ানমারের ২ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের ইউটিইউটং ক্যাম্পের পুলিশ ক্যাপ্টেন ডি মং মং লিনের নেতৃত্বে ১২ সদস্যের টহলদল ২টি করে স্পীডবোট যোগে বিআরএম-৮ হতে বিআরএম-১১ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করেন। উক্ত যৌথ টহল করাকালীন মাদক, নারী ও শিশু, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাতœক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি-ক্যাম্প, ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। পরিশেষে উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উল্লেখ্য যে, গত মার্চ মাসে ৪টি, জুন মাসে ৪টি, জুলাই মাসে ৫টি এবং আগস্ট মাসে ৩টিসহ মোট ১৬টি বিজিপির সাথে যৌথটহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও আগামী ১৪ ও ১৬ আগস্ট বিজিপির সাথে যৌথ টহল পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।