২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফ হাসপাতালে যোগ দিলেন ১১ নার্স

টেকনাফ হাসপাতালে এক যোগে ১১ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন। এই ১১ জন সিনিয়র স্টাফ নার্সের মধ্যে মাত্র ২ জন মুসলিম, অবশিষ্ট ৯ জনই অমুসলিম উপজাতী। তম্মধ্যে আবার ১ জন নার্স সন্তান সম্ভাবা। ১১ জন সিনিয়র স্টাফ নার্স এক যোগে যোগদান করায় টেকনাফ ৫০ শয্যা হাসপাতালের দীর্ঘ বছরের ‘দুঃখ’ হিসাবে বহুল আলোচিত নার্স সংকট বহু অংশেই লাঘব হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

টেকনাফ ৫০ শয্যা হাসপাতাল সুত্রে জানা যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক ৮ ডিসেম্বর জারীকৃত নিয়োগ আদেশের শর্ত মতে টেকনাফ হাসপাতালের জন্য পোস্টিং দেয়া ১১ জন সিনিয়র স্টাফ নার্সই ১৫ ডিসেম্বর টেকনাফে যোগদান করেছেন। এরা হলেন নাইমা আক্তার, ডেইজী চাকমা, শতাব্দী চাকমা, বিট্রেলী ত্রিপুরা, নীলা চাকমা, সুজাতা চাকমা, সবিতা চাকমা, তুহেলী চাকমা, মাসুম সুলতানা, রেহানা চাকমা, প্রিয়াংকা রাণী ভৌমিক। এই ১১ জন সিনিয়র স্টাফ নার্সের চাকরী জীবনের সর্বপ্রথম কর্মস্থল হচ্ছে টেকনাফ। তম্মধ্যে নাইমা আক্তার, নীলা চাকমা, মাসুম সুলতানা এ তিন জন সিনিয়র স্টাফ নার্সের পোস্টিং হচ্ছে সেন্টমার্টিনদ্বীপের ১০ শয্যা হাসপাতালে এবং বাকি ৮ জনের পোস্টিং টেকনাফ ৫০ শয্যা হাসপাতালে।

উল্লেখ্য, টেকনাফ উপজেলায় ১ জন নার্সিং সুপারভাইজার, ১৭ জন সিনিয়র স্টাফ নার্স, ৪ জন মিডওয়াইফ, ৩ জন সহকারী নার্সের মঞ্জুরী পদ রয়েছে। ৫ জন সিনিয়র স্টাফ নার্স, ৩ জন সহকারী নার্সের পদ এখনও শুন্য রয়েছে। ১ জন নার্সিং সুপারভাইজার পদে সম্প্রতি টেকনাফ হাসপাতালে কর্মরত নার্স স্ববেতনে আদেশ মঞ্জুর করে এনেছেন বলে জানা গেছে। ইসমত আরা পারভিন নামে একজন সিনিয়র স্টাফ নার্স টেকনাফ ৫০ শয্যা হাসপাতালে এবছর শুরুর দিকে যোগদান করে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করে আর আসেননি। শাহিদা আক্তার ও মুন্নী রাণী দেব নামে ২ জন সিনিয়র স্টাফ নার্স বর্তমানে উচ্চতর প্রশিক্ষণে রয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।