৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

টেকনাফ সড়কের বালুখালিতে যাত্রীবাহি মাইক্রোবাস খাদেঃ শিশুসহ আহত ১২


কক্সবাজার টেকনাফ সড়কের বালুখালি টিভি রিলে কেন্দ্র এলাকায় টেকনাফগামি একটি মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে বালুখালি টিভি রিলে কেন্দ্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী, কুতুপালং ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুর মোহাম্মদ মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি দাবি করেন, একজন শিশুসহ ১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে শিশুটির অবস্থা আশংকাজনক।
এই ঘটনায় আহতরা হলেন- পালংখালি এলাকার কালা মিয়ার ছেলে জালাল উদ্দিন, শাহ আলমের ছেলে জালাল, আজিজুর রহমানের ছেলে মশিউর, মোহাম্মদ মোস্তাক, থাইংখালির ফজলুল কবির, তামিম, বুলবুল আকতার, ধামনখালির দিদার মিয়া।


আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে থাইংখালি হাইওয়ে পুলিশ মাক্রোবাসটি জব্দ করেছে বলে জানা গেছে।
একজন শিশুর অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
তবে এই পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
থাইংখালি পুলিশ ফাঁড়ির গাড়ি চালক কনেস্টবল সন্ততো চাকমা গাড়িটি জব্দ করা হয় বলে দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।