১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

টেকনাফ সড়কে যানবাহনের মুখোমুখী সংঘর্ষে আহত-৪

টেকনাফ সড়কে পিকআপ ভ্যান ও মাহিন্দ্রারার মুখোমুখী সংঘর্ষে এনজিও কর্মী এবং গ্রাম্য ডাক্তারসহ ৪জন গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,২জুলাই সকাল সাড়ে ৮টারদিকে উপজেলার হ্নীলা ষ্টেশন হতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও সংস্থা গ্রামীণ ব্যাংকের সেকেন্ড ম্যানেজার ও রামুর গর্জনিয়ার আখতার কামাল,ফিল্ড অফিসার ও ঈদগাঁওর আবুল হোছাইনের পুত্র মোঃ ইসমাঈল,চট্টগ্রামের ফটিকছড়ির গোলাম মওলার পুত্র মোঃ মহিউদ্দিন এবং হ্নীলা জেবা ফার্মেসীর গ্রাম্য ডাক্তার চকরিয়া কৈয়ার বিলের ক্ষেতমোহন দাশের পুত্র অরূপ দাশসহ ৬/৭জন মিলে একটি মাহিন্দ্রাযোগে টেকনাফের দিকে যাওয়ার সময় চৌধুরীপাড়া রাস্তার মাথায় পৌঁছলে টেকনাফ হতে হোয়াইক্যংগামী একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে আসার সময় অসাবধানতাবশত মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।এতে উপরোক্তরা গুরুতর আহত ও রক্তাক্ত হয়। উপস্থিত লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। ইসমাঈল ও মহিউদ্দিনকে চিকিৎসা দিয়ে আশংকামুক্ত করা হলেও সেকেন্ড ম্যানেজার আখতার কামাল এবং অরূপ দাশের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কক্সবাজারে হস্তান্তর করা হয়েছে। আখতার কামাল মুমূর্ষ হওয়ায় চমেকে রেফার করা হয়েছে। এই দূঘর্টনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে গেলেও কিছুক্ষণ পর ঘটনাস্থল হতে যানবাহন দুটি উধাও হয়ে যায়। এই ব্যাপারে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের আইসি মোঃ জামাল উদ্দিনের নিকট জানতে চাইলে এই প্রথম সংবাদকর্মীদের নিকট থেকে জানতে পেরেছেন বলে জানান। এই ব্যাপারে তিনি খোঁজ নিয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
উল্লেখ্য,সম্প্রতি টেকনাফসহ অলি-গলির সড়কে ডাম্পার,মাহিন্দ্রারা,টমটম ও অটোরিক্সার কারণে প্রায় সময়ে দূঘর্টনা ঘটে আসছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।