১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

টেকনাফ সড়কে ট্রাক ও বাস মুখোমুখি সংঘর্ষে, স্বামী-স্ত্রী নিহত

101959_1 copy

কক্সবাজার টেকনাফ সড়কের রামু ধোয়াপালং রাবেতা নামক স্থানে লবণবাহি ট্রাক ও বাসমুখোমুখি সংর্ঘষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯ টার দিকে টেকনাফ সড়কের রাবেতা নামক স্থানে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কক্সবাজার মুখি একটি লবণবাহি ট্রাক ও টেকনাফমুখি একটি যাত্রী বাহি বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলে ২ জন মারা যান। ্
এরা হলেন- কবিন দাশ (৩৮) ও উত্তমী দাশ (৩০)। তারা দুই স্বামী-স্ত্রী বলে জানা গেছে। তাদের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোড়া এলাকায় বলে জানা গেছে।

রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ঘাতক গাড়ি দুইটি আটক করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।