মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

টেকনাফ সড়কে কৌশলে ইয়াবা পাচার: হেলপার-সুপার ভাইজারসহ আটক-৩

শেয়ার করুন


টেকনাফ সড়কে যানবাহন করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় পুলিশ পৃথক অভিযান চালিয়ে বড়িসহ বাসটি জব্দ করে হেলপার ও সুপার ভাইজারসহ ৩জনকে আটক করেছে।
জানা যায়,৪মে বিকাল ৫টারদিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি ইকরামুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় পুলিশ নিয়ে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০০৪৬) তল্লাশী চালিয়ে ৪হাজার ইয়াবা বড়িসহ বাসটি জব্দ করে। ইয়াবা পাচারে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজার মুহুরীপাড়ার আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ কাশেম (২৮) ও মরিচ্যা ধোয়া পালংয়ের মৃত নুরুল ইসলামের পুত্র রহমত উল্লাহ (১৯)কে আটক করে। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে ভোর সাড়ে ৬টারদিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি জামাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন তল্লাশী চালিয়ে ২হাজার ইয়াবা বড়িসহ হোয়াইক্যং নয়াপাড়ার আবুল কালামের পুত্র মোজাম্মেল হককে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন