মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ স্থলবন্দরে মার্চ মাসে ৫ কোটি ৫৮ লাখ টাকার রাজস্ব আদায়

শেয়ার করুন

fsswgh
টেকনাফ স্থলবন্দরে মার্চ মাসে ৫ কোটি ৫৮ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে এত সমস্যার পরও রাজস্ব আদায়ে মাসিক র্টাগেটের কাছাকাছি রাজস্ব আদায় হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার বিকালে টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ২০১৪-২০১৫ অর্থ বছরের সদ্য সমাপ্ত মার্চ মাসে ২৫৮ টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৫ কোটি ৫৮ লাখ ১৪ হাজার ২৮১ টাকার রাজস্ব আদায় হয়েছে। এর ফলে মিয়ানমার থেকে ৩৪ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ২৭ টাকার পন্য আমদানি করা হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মার্চ মাসে ৫ কোটি ৯৭ লাখ টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ লাখ ৮৫ হাজার ৭১৯ টাকার রাজস্ব কম আদায় হয়েছে।  অপরদিকে ৭৯টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে মিয়ানমারে ৪ কোটি ২ লাখ ৬০ হাজার ৯৪৫ টাকার পন্য রপ্তানি করা হয়েছে। তবে নানা প্রতিক’লতার মাঝেও মিয়ানমার থেকে পন্য আমদানী কম হলেও দেশীয় পন্য রপ্তানী আগের তুলনায় বেশী হয়েছেন। তবে দু দেশের মধ্যে উদ্যোগ নেওয়া না হলে বন্দরে রাজস্ব আদায়ে ব্যাপক প্রভাব পড়ার আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শেয়ার করুন