২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

টেকনাফ সেন্টমার্টিনে অপহৃত ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী এক সপ্তাহ পরও উদ্ধার হয়নি

ohh
টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ দেওয়ার  এক সপ্তাহ পরও উদ্ধার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, গত ২৬ মার্চ বিকালে টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বিএন হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও ২নং ওয়ার্ড উত্তর পাড়ার আব্দুল হকের মেয়ে তসলিমা আক্তার (১৩) স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় প্রভাবশালী ৯নং ওয়ার্ড দক্ষিণ পাড়ার নুরুল আমিনের পুত্র জাহেদ হোছন জোরপূর্বক ধরে নিয়ে যায়। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য স্থানীয় জনতার সহায়তায় উদ্ধার করতে যায়। না পেরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে স্কুল প্রধান শিক্ষকের সুপারিশক্রমে একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগ দায়েরের ৩দিন পার হয়ে গেলেও স্থানীয় পুলিশ রহস্যজনক কারণে পদক্ষেপ নেয়নি। এই ব্যাপারে প্রধান শিক্ষক উজ্জ্বল ভৌমিক স্কুল ছাত্রী অপহরণের বিষয়টি স্বীকার করে ছাত্রী উদ্ধারের পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। এই ব্যাপারে স্থানীয় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি এএসআই সেলিম জানান এই ব্যাপারে কোন লিখিত অভিযোগ আসেনি। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত জাহেদ হোছনের বসত-বাড়ি পরিদর্শন করি। এই বিষয়টি সুরাহার ব্যাপারে প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।