২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু

কক্সবাজার সময় ডেস্কঃ টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল  শুরু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজ ৩০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। চলতি পর্যটন মৌসুমের শুরুতে, অক্টোবরের প্রথম থেকে জাহাজ চলাচলের কথা থাকলেও রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে তা এতদিন বন্ধ ছিল। গতকাল কক্সবাজার জেলা প্রশাসকের অনুমতিক্রমে চলতি পর্যটন মৌসুমে এই প্রথম কোনও জাহাজ সেন্টমার্টিনের দিকে যাত্রা করেছে।

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের জাহাজ কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, দুই মাস আগে থেকেই এ নৌপথে জাহাজ চলাচল করা উচিত ছিল। কিন্তু হঠাৎ করে রোহিঙ্গা অনুপ্রবেশ ও বৈরী আবহাওয়ার কারণে প্রশাসন জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ কারণে দীর্ঘদিন সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ছিল। সার্বিক বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচলেও ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। নৌ মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনও অনুমতি দিয়েছে। এতে করে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে আর কোনও বাধা রইল না।

শাহ আলম বলেন, ‘আজ  সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের কেয়ারি সিন্দাবাদ জেটি ঘাট থেকে ৩০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে আমাদের জাহাজ।’

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ‘প্রতি বছর পর্যটন মৌসুমে ছয়টি জাহাজ প্রতিদিন চার থেকে সাড়ে চার হাজার পর্যটককে টেকনাফ-সেন্টমার্টিন রুটে আনা নেওয়া করে। এছাড়া সাধারণ নৌকায় করে যাওয়া-আসা করে আরও অন্তত কয়েকশ পর্যটক। এ বছর রোহিঙ্গা সংকট সৃষ্টি হলেও পর্যটকদের সুবিধার্থে একটু দেরিতে হলেও জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস বাংলাদেশে পর্যটন মৌসুম হিসেবে চিহ্নিত। অন্যান্য বছর পহেলা অক্টোবর থেকে ৩০ মার্চ পর্যন্ত ছয় মাস জাহাজ চলাচলের অনুমতি দেয় প্রশাসন। এবারও ১ অক্টোবর থেকে জাহাজ চলাচলের সার্টিফিকেট আনা হলেও নিষেধাজ্ঞার কারণে জাহাজ চালাতে পারেনি ট্যুর অপারেটরগুলো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।