২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফ সীমান্তে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

bgb-naf-640x353কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মিয়ানমারে সহিংস পরিস্থিতির প্রেক্ষিতে অনুপ্রবেশরোধ সহ সীমান্তের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ।

তিনি জানান, বুধবার রাত থেকে নিয়মিত টহল দলের সাথে অতিরিক্ত ৩ প্লাটুন অর্থাৎ এক প্লাটুনে ৩০ জন করে ৯০ জন বিজিবি সদস্য অতিরিক্ত টহলে রয়েছে। এছাড়া টেকনাফ সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, মিয়ানমার থেকে কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারছে না বলেও জানান তিনি।

এব্যাপারে বিজিবি অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদের কাছে জানতে চাইলে জানান, অনুপ্রবেশ রোধে অতিরিক্ত বিজিবি মোতায়েন সহ বিওপি ফাঁড়ি এলাকা গুলোতে স্থানীয় বাসিন্দাদের সাথে সচেতনতামূলক সভা করা হয়েছে। কয়েকদিন আগে খারাংখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৮৬ জনকে পুশব্যাক করা হয়েছে বলে জানান তিনি।

তারপরও দীর্ঘ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে দুয়েকজন রোহিঙ্গা ঢুকে যাওয়া অস্বাভাবিক নয়। তবে কোন রোহিঙ্গা অনুপ্রবেশের খবর বিজিবির জানা নেই বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।