১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

টেকনাফ সীমান্তে বাসিন্দাদের সাথে বিজিবির সচেতনতামূলক সভা

ajij
মিয়ানমারে সহিংসতার ঘটনায় টেকনাফে সচেতনতামূলক সভা করেছে বিজিবি।বুধবার সকাল থেকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনে হোয়াইক্যং, উনচিপ্রাং, ঝিমংখালী, হ্নীলা, লেদা, নোয়াপাড়া, দমদমিয়া, টেকনাফ, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীরদ্বীপ বিওপি ফাঁড়ীর কোম্পানী কমান্ডারের নেতৃত্বে স্ব-স্ব এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে এ সচেতনতামূলক সভা গুলো অনুষ্ঠিত হয়।এতে মিয়ানমারে সহিংসতা সৃষ্টি হওয়ায় প্রেক্ষিতে যাতে টেকনাফ সীমান্তের বাসিন্দারা ক্ষতিগ্রস্থ না হয় তার জন্য নাফ নদীতে মাছ শিকারের সময় জেলেরা যাতে কোন অবস্থাতেই জিরো লাইন অতিক্রম না করে ও দিনের বেলা মাছ শিকারের চেষ্টা করে, সীমান্তে কোন ধরনের অনুপ্রবেশের ঘটনা না ঘটে তার জন্য সতর্ক থাকা ও কোন ধরনের অসামঞ্জস্যপূর্ন ঘটনা দেখলে তা সাথে সাথে যেন বিজিবিকে জানায় এবং জেলেরা যাতে নাফ নদীর বাংলাদেশ সীমান্তে মৎস্য আহরন করে তার জন্য স্থানীয় বাসিন্দাদের উদ্ধুদ্ধ করা হয়।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে যাতে টেকনাফ সীমান্তে অযাচিত কোন প্রভাব না পড়ে ও জেলেরা যাতে নিরাপদে নিজেদের সীমানায় মাছ শিকার করে ও অনুপ্রবেশের মতো কোন ঘটনা না ঘটে তার জন্য সচেতনতামূলক এ সভা গুলো আয়োজন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।