২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফ সীমান্ত দিয়ে আরো ৫ মালয়েশিয়া যাত্রী ফিরেছে

Teknaf Pic-(B)-19-05-15

দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া গমনের জন্য যাওয়া আরো ৫ যাত্রী ফিরে আসার সময় বিজিবির হাতে আটক হয়েছে।
সুত্র জানায়, ১৯মে রাতের প্রথম প্রহরে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের শাহপরীর দ্বীপ বিওপির সুবেদার মোঃ জজ মিয়ার নেতৃত্বে জওয়ানেরা শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকা হয়ে ফেরত আসা মোঃ রেজাউল করিমের পুত্র মোঃ রবিউল ইসলাম (১৮),মোঃ সাইদুল ইসলামের পুত্র মোঃ ইসমাইল হোসেন (১৫),মুশফিকুর বিশ্বাসের পুত্র মোঃ মঞ্জুর বিশ্বাস (১৭),মোঃ শরীফুল সর্দারের পুত্র মোঃ রুবেল সরদার (২৪),আলিমুদ্দিনের পুত্র মোঃ নুরুল ইসলাম (৩৮)কে আটক করে। আটককৃতরা জানান,গত ২মাস পূর্বে কক্সবাজার মহেশখালী এলাকা থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দালাল চক্রের সদস্যরা তাদেরকে ফিশিং বোটে করে সাগরে নিয়ে নিয়ে যায়। গত ১৭মে দালাল চক্রের সদস্যরা মালয়েশিয়াগামী ভিকটিমদেরকে মায়ানমার সীমান্তে মেরুল্লার চরে রেখে চলে যায়। আটককৃত অবৈধভাবে মালয়েশিয়াগামীদেরকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।