মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফ সড়কে সিএনজির মুখোমুখী সংঘর্ষে নিহত-১ : আহত-৩

শেয়ার করুন


টেকনাফ সড়কে যাত্রীবাহী সিএনজির মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত ও চালকসহ ৩জন গুরুতর আহত হয়েছে।
জানা যায়-৩০ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টারদিকে উপজেলার হ্নীলা দক্ষিণ জাদিমোরা ওমরখালের উপর যাত্রীবাহী ২টি সিএনজির (কক্সবাজার-থ-১১-২৮৫০,কক্সবাজার-থ-১১-১৬৪৯)মুখোমুখী সংঘর্ষ হলে হ্নীলা ফুলের ডেইলের শামসুল আলমের স্ত্রী হাজেরা খাতুন (৩০),মোহাম্মদ হোছনের স্ত্রী ফাতেমা বেগম (৩৫),সিএনজি চালক নাইট্যংপাড়ার আব্দুস সালাম ও অপর চালক উখিয়া উপজেলার বালুখালীর মোঃ আইয়ুব আহত হয়।তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক দুই সন্তানের জননী ফাতেমাকে মৃত ঘোষণা করে। অপরদের চিকিৎসা দেওয়া হলেও হাজেরা এবং আব্দুস সালামের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। ###

শেয়ার করুন