৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফ পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহত-২

টেকনাফ পৌর ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু ও অপর এক শ্রমিক আহত হয়েছে। জানা যায়,১৬জুলাই সন্ধ্যা ৬দিকে টেকনাফ পৌর ভবনের ৩য়তলায় রাজমিস্ত্রী আলী আকবর রড তোলার সময় অসাবধানতবশত বিদ্যুতের তারে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়েই রোহিঙ্গা শ্রমিক ছৈয়দ নুর (৩০) আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে রাজমিস্ত্রী আলী আকবর মৃত্যুরকোলে ঢলে পড়েন এবং শ্রমিক ছৈয়দ নুর আশংকামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উক্ত রাজমিস্ত্রী মূলত সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর বাসিন্দা জালাল আহমদের পুত্র রাজমিস্ত্রী আলী আকবর (৫০)হলেও বর্তমানে টেকনাফ সদরের হাজম পাড়ায় বসবাস করে আসছে। এই দূঘর্টনার খবর পেয়ে টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলামের নেতৃত্বে কমিশনার ও কয়েকজন সদর ইউপি মেম্বারদের নিয়ে হাসপাতালে ছুটে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত টেকনাফ সদর ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার শহীদুল ইসলাম জানান,যাবতীয় কার্যক্রম শেষে লাশ দাফনের জন্য বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম জানান,এই ব্যাপারে কোন মামলা করার জন্য নিহতের পরিবার রাজি হইনি। তাই এমপি আব্দুর রহমান বদি ও পৌরসভার পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫০হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে এবং লাশ দাফনের জন্য বাড়িতে নেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।