মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ পুলিশের অভিযানে ইয়াবার উদ্ধারঃ আটক-৪

শেয়ার করুন


টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এসব অবৈধ মাদক বহনের দায়ে ৪জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সুত্র জানায়,২৯মার্চ রাতের প্রথম প্রহরে টেকনাফ মডেল থানার এসআই বোরহান উদ্দিন সর্ঙ্গীয় পুলিশ নিয়ে হ্নীলা পশ্চিম সিকদারপাড়ার মৃত আব্দু জাব্বারের পুত্র রশিদ আহমদ প্রকাশ রশিদ মিস্ত্রী (৪০)কে ২হাজার ইয়াবা বড়িসহ আটক করে। এএসআই ফখরুল ইসলাম ও দিলীপ অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ পুরান পল্লানপাড়া এলাকার নবী হোসনের পুত্র মোঃ আয়ুব (৩০) এবং উত্তর লম্বরীর আব্দুর রহমানের পুত্র মোঃ শরীফ (৩০) কে আটক করে। একইদিন ভোররাত ৫টারদিকে উপজেলার হোয়াইক্যং ফাঁড়ির আইসি রিপন কুমার দাশ ইউনিয়নের নয়াপাড়ায় সর্ঙ্গীয় পুলিশ নিয়ে ৪হাজার ইয়াবা বড়িসহ স্থানীয় আব্দুল মান্নানের পুত্র মোঃ জোবায়ের (২৪) কে আটক করে। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি মাইন উদ্দিন নিশ্চিত করেন।

শেয়ার করুন