৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩ | ১৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফ পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক-২

টেকনাফের সাবরাংয়ে ইয়াবা বিক্রির সময় পুলিশী অভিযানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি ও নগদ টাকাসহ ২জনকে আটক করেছে।
জানা যায়-৫ ফেব্রুয়ারী দুপুর ২টারদিকে সাবরাং পানছড়ি পাড়ায় ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এএসআই দিলীপের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫হাজার ইয়াবাসহ আব্দুল গফুরের পুত্র জাবেদ হোসেনকে আটক করে চলে আসার সময় ইয়াবা সিন্ডিকেটের একটি চক্র পুলিশের উপর হানা দিয়ে ২রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে ধৃত আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ থানা হতে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নগদ ৪৯হাজার ৫শ টাকাসহ আব্দুল মজিদের পুত্র আলী আহমদ প্রকাশ আলুগোলাকে আটক করে। টেকনাফ মডেল থানার ওসি আব্দুল মজিদ ইয়াবা ও নগদ টাকাসহ ২জনকে আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখার বিষয়টি স্বীকার করেন। এই ব্যাপারে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।