১২ এপ্রিল, ২০২৬ | ২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

টেকনাফ পুলিশ অস্ত্র ও কার্তূজসহ ১জনকে আটক করেছে

টেকনাফের হোয়াইক্যংয়ে পুলিশ বসত বাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী লম্বা একনলা বন্দুক, কার্তূজ ও কিরিচসহ এক ব্যক্তিকে আটক করেছে।
সুত্র জানায়,২২ এপ্রিল দুপুর ২টারদিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই সরোজ রতন আচার্য্যরে নেতৃত্বে পুলিশ সদস্যরা পশ্চিম সাতঘরিয়া পাড়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা লম্বা বন্দুকসহ স্থানীয় মীর আহমদের ছেলে জাফর আলম (৪২) কে আটক করে। বিকালে ধৃতের স্বীকারোক্তি অনুযায়ী আবারও একই বাড়িতে অভিযান চালিয়ে ৪ রাউন্ড কার্টুজ ও ২ কিরিচ উদ্ধার করা হয়। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই সরোজ জানান, অস্ত্র ও ইয়াবা মজুদের গোপন সংবাদে অভিযান চালিয়ে অস্ত্রসহ পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এদিকে স্থানীয়রা জানান, ধৃত ব্যক্তি হোয়াইক্যং হাসাইন্যার টেক এলাকায় সড়ক ডাকাতির সাথে সম্পৃক্ত। এছাড়া মিয়ানমার থেকে গরু-মহিষসহ গবাদি পশু ডাকাতি করে নিয়ে আসা রোহিঙ্গা ডাকাত দলের সাথেও তার সম্পৃক্ততা রয়েছে। এমনকি পশ্চিম সাতঘরিয়া পাড়ার পশ্চিমে পাহাড়ী এলাকায় এই সিন্ডিকেটের ডাকাতি করে আনা শতাধিক গবাদি পশু এখনো মজুদ রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।