মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ছুরিকাঘাতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী খুন

শেয়ার করুন

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ভাইয়ের সাথে পরকীয়া প্রেমের সন্দেহে এক প্রবাসীর স্ত্রী ও ৩ সন্তানের জননী খুন হয়েছে। পুলিশ পোস্ট মর্টেমের জন্য লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টারদিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের এমআরসি নং-৬৩০৮৭,শেড নং-৬১৯/১ এর বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী রহমত উল্লাহর স্ত্রী এবং ছেলে,২মেয়ের জননী রুজিনা বেগম (২৮)কে একই ব্লকের পাশ্ববর্তী এমআরসি নং-৪১৪৭৬,শেড নং-৬২৩/১ এর বাসিন্দা সোলতান আহমদের পুত্র মোঃ ইয়াছিন ও মোঃ আমিন মিলে ঝগড়া-ঝাটির জেরধরে চুরিকাঘাত করে। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার রুজিনাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই শাফায়েত আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে পোস্ট মর্টেমের জন্য লাশ উদ্ধার করে নিয়ে যায় বলে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিচালনা কমিটির এসিসট্যান্ট আজিজ জানান। তথ্যানুসন্ধানে জানা যায়-মালয়েশিয়া প্রবাসী রহমত উল্লাহ ও সোলতান আহমদের পুত্র আবুল কাশেমের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এরই জেরধরে রহমত উল্লাহ পরিবারের জন্য টাকা-পয়সা পাঠালে বন্ধু আবুল কাশেম ব্যাংক হতে উত্তোলন করে এনে বন্ধুর স্ত্রীর হাতে তুলে দিতেন। এই ঘটনাটি আবুল কাশেমের স্ত্রী জানতে পেরে বন্ধুর বউয়ের সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে। এই বিষয় নিয়ে ক্যাম্প অভ্যন্তরে বিচার-সালিশ চলে আসছে। এসব বিষয় নিয়ে আজকে কথা কাটাকাটির জেরধরে আবুল কাশেমের দু‘ভাই ইয়াছিন ও মোঃ আমিন মিলে রুজিনাকে চুরিকাঘাতে রক্তাক্ত করে। টেকনাফ মডেল থানার এসআই শাফায়েত আহমদ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে চুরিকাঘাত মহিলার লাশ পোস্ট মর্টেমের জন্য থানায় নিয়ে যায় বলে নিশ্চিত করেন। এই ব্যাপারে নৃশংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন