মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ থানার ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্বে এ.বি.এম.এস দোহা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যা ঘটনার মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ২ নম্বর আসামী করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খানের বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করেন। যার নম্বর : সিআর ৯৪/২০২০।

এদিকে মঙ্গলবার (৪ আগস্ট) ওসি প্রদীপ কুমার দাশ নিজেকে অসুস্থ হিসাবে উল্লেখ করে ছুটির আবেদন করলে তার ছুটির আবেদন মঞ্জুর করা হয়। এবং টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এ.বি.এম.এস দোহাকে ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেন, টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এ.বি.এম.এস দোহা করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঢাকায় অবস্থান করছিলেন। এ.বি.এম.এস দোহাকে জেলা পুলিশ থেকে জরুরি ম্যাসেজ পাঠিয়ে টেকনাফে এনে তাকে গত মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন