৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফ থানা পুলিশের অভিযানে ইয়াবার বৃহৎ চালান আটক

নিজস্ব প্রতিবেদকঃ টেকনাফ মডেল থানা পুলিশ টেকনাফ পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ যাবৎ কালে পুলিশ কর্তৃক বৃহৎ ইয়াবার চালান আটক করেছে। উদ্ধার কৃত ইয়াবার পরিমান ৩ লক্ষ ৮০ হাজার পিচ। ইয়াবার মূল্য অনুমান ১৩ কোটি টাকা, বোটের মূল্য অনুমান ১০লক্ষ টাকা।
গত ১১ এপ্রিল দিবাগত রাত ৯ টা হতে ১২ টা পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান, পরিদর্শক ( অপারেশন) রাজু আহাম্মেদ, এস আই আবুল খায়ের, এস আই সাইদুল ইসলাম, এস আই বিবেকানন্দ, এস আই রাজিব পোদ্দার, এ এস আই তাপস, এ এস আই শাহজাহান, এ এস আই সালেহ ও সঙ্গীয় ফোর্স টেকনাফ পৌর এলাকার কায়ুক খালী খালে অভিযান পরিচালনা করে জনৈক সৈয়দ আলমের বরফ কলের সামনে থেকে এফ বি সাদিয়া নামক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৩ লক্ষ ৮০ হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে উল্লেখিত বোটের মালিক ও মাঝি মাল্লা পালিয়ে যায়। ইয়াবা উদ্ধারের সংবাদ পেয়ে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা, সহকারী পুলিশ সুপার (ডি এস বি) শহীদুল ইসলাম ঘটনাস্থলে যান।

ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, আটক কৃত ইয়াবার চালান পুলিশ কর্তৃক সর্ব বৃহৎ ইয়াবার চালান। জব্দকৃত ইয়াবার প্রকৃত মালিক ও বহনকারীর বিরুদ্ধে অনুসন্ধান ক্রমে মামলা রজু করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।